1. admin@bogurapost.com : admin :
সন্ত্রাস ও চাঁদাবাজদের দিয়ে আমরা আর পুরনো রাজনৈতিক খেলা খেলতে চাই না,বগুড়ায় নাহিদ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

সন্ত্রাস ও চাঁদাবাজদের দিয়ে আমরা আর পুরনো রাজনৈতিক খেলা খেলতে চাই না,বগুড়ায় নাহিদ

  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩১৪ বার
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন,  সন্ত্রাস ও চাঁদাবাজদের দিয়ে আমরা আর পুরনো রাজনৈতিক খেলা খেলতে চাই না। আমরা নতুন রাজনৈতিক খেলা খেলতে এসেছি। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিন পর দেশের মানুষের সামনে নতুন বিকল্প রাজনৈতিক শক্তিকে খুঁজে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের কথা যারা সংবিধানে লিখতে চায় না তারা আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত হবে। শনিবার দুপুরে বগুড়ায় এনসিপি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে সমাবেশে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় মুক্ত মঞ্চে আয়োজিত পথ সভায় অন্যান্যের মধ্যে এসসিপির সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়াররি, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজি আলম বক্তৃতা করেন। পথসভায় আরও উপস্থিত ছিলেন, এনসিপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক-সামান্তা শারমিন, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনীম জারা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন বলেন, আগামীর বাংলাদেশে এনসিপিকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এবং আমরা সংসদের দখল নিব। তিনি মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়নের দাবির কথাও তুলে ধরেন।
এনসিপি’র অপর নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি নতুন সংবিধান লেখার দাবি জানিয়ে পি আর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালুর দাবিও জানান। তিনি বলেন, পি আর পদ্ধতি চালু হলে দেশে স্বৈরতন্ত্রের মুলোৎপাটন করা সম্ভব হবে। তিনি আগামী ৩ আগস্ট ঢাকায় এসসিপি’র সমাবেশে অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, ৩ আগস্ট জাতির সামনে নতুন ঘোষণাপত্র দেওয়া হবে। পথসভায় এনসিপি’র নেতৃবৃন্দ নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে দলটির স্থানীয় নেতাকে পরিচয় করিয়ে দিয়ে তাদেরকে বগুড়াবাসীর সমস্যাগুলো তাদের অবহিত করার পরামর্শ দেন।
এর আগে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহরের বনানী এলাকায় পর্যটন মোটেলে জুলাই গণঅভ্যুত্থানে বগুড়ায় শহীদ ১৬টি পরিবারের সদস্য এবং আহতদের সঙ্গে কথা বলেন। পরে দুপুর ১২টার কিছু আগে তারা শহরের কলোনী এলাকায় বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে থেকে পূর্ব ঘোষিত পদযাত্রায় অংশ নেন। দেশ গড়তে জুলাই পদযাত্রা শিরোনামে ওই কর্মসূচীতে এনসিপির স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সংগঠনটির ছাত্র, যুব এবং শ্রমিক শাখার বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। প্রায় ৪ কিলোমিটার পথ মিছিলসহ হেঁটে আসতে এক ঘন্টা সময় লাগে। পদযাত্রার কারণে শহরের দক্ষিণ অংশে ব্যাপক যানজট তৈরি হয়। দুপুরে আধাঘন্টার পথসভা শেষে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ জয়পুয়রহাটের উদ্দেশ্যে রওনা দেয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews