মিলন মাহমুদ, সিংগাইর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে সহকারী শিক্ষকরা।
বুধবার(২ অক্টবর) বিকেল ৪ টার দিকে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিংগাইর শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মোঃ সারোয়ার হোসেন সোহেলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ আহসান উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বেলায়ত হোসেন জনি, উপদেষ্টা ওবাইদুর রহমান, মোহাম্মদ আলী, সহ-সভাপতি মোঃ খন্দকার সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা ঘোষণার পর ছাত্র-জনতা তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন, ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে বৈষম্যবিহীন রাষ্ট্র বিনির্মাণে, বাক স্বাধীনতা ফেরার নতুন সূর্যোদয়ের মাধ্যমে আমরা পেয়েছি বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকার। শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষকরা শিক্ষার সুতিকাগারের কান্ডারি।
প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান (২য় বিভাগ) বেতন গ্রেড ১৩তম, যেখানে অষ্টম শ্রেণি পাশ ড্রাইভার ভাইদের বেতন গ্রেড ১২তম। তাছাড়া জাতি গড়ার কারিগর প্রাথমিক শিক্ষকগণ এখনো ৩য় শ্রেণির কর্মচারী। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক (২য় বিভাগ) হলেও ১০ম গ্রেড পেতে শুধুমাত্র আমলাতান্ত্রিক প্ৰতিবন্ধকতা। দাবির যৌক্তিকতা তুলে ধরে মাননীয় প্রধান উপদেষ্টা দাবি পূরণ করবেন বলে আশা করেন শিক্ষকরা।
এসময় যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন সামি, সহকারী শিক্ষক মোঃ আজানুর রহমান, মোঃ মাসুদ রানা, খায়রুন নাহার নিপা, শিউলি আক্তার হীরা, ফারহানা আক্তার, শাহনাজ মুন্নিসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply