1. admin@bogurapost.com : admin :
সাভারে প্রাইভেটকার-বাস সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সাভারে প্রাইভেটকার-বাস সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

  • আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২২১ বার

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে প্রাইভেটকারের সঙ্গে দূরপাল্লার বাসের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের আরো দুই যাত্রী। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেলে সাভারের বলিয়ারপুর এলাকার এসএন সিএনজি অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিমউদ্দীন ও একই এলাকার আবদুল আলেকের ছেলে মজিবুর। মজিবুর রহমান নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন। আহত দুজন হলেন শাহাবুদ্দিন ও আবদুল জলিল। প্রাথমিকভাবে আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

নিহত মজিবুর রহমানের ভাগ্নে হাকীম বলেন, মজিবুর মামাসহ গাড়িতে ৫ জন ছিল। তারা প্রাইভেটকারে সাভারের দিকে যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নিচ্ছিলেন তারা। এ সময় আরিচামুখী সি-লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। কারটিতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুইজন। আহতদের উদ্ধার করে একজনকে সাভারের এনাম মেডিকেলে ও অপরজনকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। তিনজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়েছে। আমরা চালক ও হেলপারকে আইনের আওতায় নেয়ার জন্য কাজ করছি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে কোনো মরদেহ পাইনি। তবে মরদেহ উদ্ধার করে যেখানে নেয়া হয়েছে সেখানে আমরা যাচ্ছি। ঘটনাস্থলে পৌঁছে নিহতের ব্যাপারে নিশ্চিত করা যাবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews