নিজস্ব প্রতিবেদক
পারিবারিক দ্বন্দ্বের জেরে বগুড়ার সারিয়াকান্দিতে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে, এসময় প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা সাতটায় সারিয়াকান্দি পৌর এলাকার বাগবেড় গ্রামে এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান বাগবের গ্রামের মোখছেদ ও শাহাজাহানদের সাথে একই গোষ্ঠীর মামুন ও মমিনের দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছিল, এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় মোখছেদ এর সাথে মামুনের কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, সংঘর্ষে বাগবেড় গ্রামের মামুন, শাহজাহান, মেহেদী, মোখছেদ ও মমিন সহ পাঁচ জন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, এসময় ৩ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়, এবং গুরুতর আহত ২ জন মেহেদী ও শাজাহানকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয় মুরব্বি ষাটোর্ধ্ব কফিল প্রামানিক এই প্রতিবেদককে বলেন, পারিবারিক বিরোধের জেরে তাদের মধ্যে মারামারি হয়েছে, নিজেরা মারামারি করে পুরো এলাকার মানুষের মাঝে আতঙ্ক তৈরি করে দিয়ে এখন বিভিন্ন পক্ষ ঘটনা বিভিন্ন ক্ষাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
উক্ত রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।
Leave a Reply