1. admin@bogurapost.com : admin :
সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া, গণবিজ্ঞপ্তি জারি - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া, গণবিজ্ঞপ্তি জারি

  • আপডেট সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৩২৩ বার

নিজস্ব প্রতিবেদক

দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া পৌরসভাকে প্রতিষ্ঠা করতে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক। রোববার বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করার লক্ষ্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা এ গণবিজ্ঞপ্তি জারি করেন।

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-২ শাখার নির্দেশনা মোতাবেক পৌর এলাকার মৌজাগুলোর অন্তর্ভুক্ত এলাকা নিয়ে বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করার লক্ষ্যে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

বগুড়া জেলা প্রশাসন সূত্র জানায়, ১৮৭৬ সালে বগুড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯৮১ সালে এই পৌরসভা প্রথম শ্রেণির মর্যাদা পায়। ২০০০ সালে এর আয়তন ছিল ১৪ দশমিক ৭৬ বর্গ কিলোমিটার। ২০০৪ সালে বর্ধিত করে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হয়। ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় জনসংখ্যা প্রায় ১০ লাখ।

 

বগুড়াবাসী উন্নয়নের স্বার্থে দীর্ঘদিন ধরে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের দাবি জানিয়ে আসছিলেন। ওই দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক হোসনা আফরোজা গত ফেব্রুয়ারিতে জেলা প্রশাসক সম্মেলনে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব দেন। সরকারের নীতিনির্ধারকরা এ বিষয়ে সম্মতি দিলে বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রক্রিয়া শুরু হয়।

সূত্রটি আরো জানায়, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা বিধিমালা ২০১০-এর বিধি অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি, এলাকাবাসীর মতামত, আপত্তি নিষ্পত্তিমূলক চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য গত ১০ এপ্রিল স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষে স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশন-২ শাখা থেকে বগুড়া জেলা প্রশাসককে পত্র পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত চিঠির অনুলিপি পৌরসভার প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে দেওয়া হয়।

জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, স্থানীয় সরকার সরকার বিভাগ, সিটি কর্পোরেশন-২ শাখার ১০ এপ্রিলের স্মারকের নির্দেশনা মোতাবেক স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা ২০১০-এর বিধি-৫-এর উপবিধি (২) অনুসারে বিদ্যমান বগুড়া পৌর এলাকার নিম্নবর্ণিত মৌজাগুলোর অন্তর্ভুক্ত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই গণবিজ্ঞপ্তি জারি করা হলো।

এ বিষয়ে কারো কোনো মতামত বা আপত্তি থাকলে তা একই বিধিমালার ৫-এর উপবিধি (৪) মোতাবেক গণবিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর (জেলা প্রশাসক) কাছে দাখিলের জন্য অনুরোধ করা যাচ্ছে। ওই সময়ের পর কোনো মতামত বা আপত্তি গ্রহণ করা হবে না।

জারিকৃত গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন-২ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর ১০ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখের ৪৬.০০.০০০০.০৭১.১৮.১১৪.২০২৫.১৬৬ নং স্মারকের নির্দেশনা মোতাবেক স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা, ২০১০ এর বিধি-৫ এর উপ-বিধি (২) অনুসারে বিদ্যমান বগুড়া পৌর এলাকায় নিম্নবর্ণিত মৌজাসমূহের অন্তর্ভুক্ত এলাকা নিয়ে বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করার লক্ষ্যে অত্র গণবিজ্ঞপ্তি জারি করা হলো।

 

বগুড়া পৌরসভার সাবেক জনপ্রিয় কাউন্সিলর সিপার আল বখতিয়ার জানান, আওয়ামী লীগের সময়ে বৈষম্যের শিকার হয়ে উন্নয়ন বঞ্চিত বগুড়াবাসী। তাই উন্নয়নের স্বার্থে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া পৌরসভাকে দ্রুত সময়ের মধ্যে সিটি করপোরেশন বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, কোনো আপত্তি থাকলে তা ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর স্থানীয় সরকার বিভাগে প্রতিবেদন আকারে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর স্থানীয় সরকার বিভাগ যাচাই-বাছাই ও আইনগত দিক বিবেচনা করে বগুড়া সিটি কর্পোরেশন অধ্যাদেশ জারি করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews