বগুড়ার কাহালু থানা পুলিশ নারী শিশু নির্যাতন মামলায় প্রধান আসামী কাহালু উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন মধু (২৫) কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে মধুকে বগুড়া কারাগারে পাঠয়েছে।
বুধবার রাতে কাহালু উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মধু কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড় বাখরা গ্রামের আব্দুস সালামের পুত্র।
সত্যতা নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা জানান, গত ২১ মার্চ মাদ্রাসা পড়ুয়া ৯ম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে উধাও হয়ে য়ায় ছাত্রদল সভাপতি মুরাদ হোসেন মধু। উক্ত ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে মধুকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে গত ২৪ মার্চ কাহালু থানায় একটি অপহারণ মামলা দায়ের করেন। সেই নারী শিশু নির্যাতন মামলায় প্রধান আসামী মুরাদ হোসেন মধুকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply