1. admin@bogurapost.com : admin :
স্ত্রীসহ বগুড়ার সাবেক এমপি জিন্নার ৫ ব্যাংক হিসাব, গাড়ি ও পাঁচটি স্থাবর সম্পত্তি জব্দ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

স্ত্রীসহ বগুড়ার সাবেক এমপি জিন্নার ৫ ব্যাংক হিসাব, গাড়ি ও পাঁচটি স্থাবর সম্পত্তি জব্দ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৭৩ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া-২ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শরিফুল ইসলাম জিন্না ও তার স্ত্রীর পাঁচটি ব্যাংক হিসাব জব্দের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের একটি গাড়ি ও পাঁচটি স্থাবর সম্পত্তি জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র জজ মো. জাকির হোসেন গালিব আদালত সাবেক সাংসদ দম্পতি দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করে  আদেশ দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews