1. admin@bogurapost.com : admin :
স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী বগুড়ায় নানা অনুষ্ঠানমালায় উদযাপিত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী বগুড়ায় নানা অনুষ্ঠানমালায় উদযাপিত

  • আপডেট সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৫৫ বার

নিজস্ব প্রতিবেদক

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (১৯ জুলাই) বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান পালন করা হয়।

সকাল ৯ টায় দলীয় পতাকা উত্তোলন, ১২ টায় সমাবেশ, কেক কর্তন ও বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আবু হাসান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড একেএম মাহবুবুর রহমান , উপদেস্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি মোশাররফ হোসেন, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চান, শেখ তাহাউদ্দিন নাহিন, শহীদ উন নবী সালাম, খায়রুল বাসার, খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গীর আলম, নুরে আলম সিদ্দিকী রিগ্যান, সরকার মুকুল সহ বগুড়া জেলা, বগুড়া শহর, বগুড়া সদর এর সকল উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ। এসময় জেলার বিভিন্ন এলাকার দলীয় নেতা-কর্মীদের উপস্থিততে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ পুর্ন হয়ে উঠেছিল।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews