1. admin@bogurapost.com : admin :
স্মৃতিসৌধে সর্বস্তরের জনতার ঢল - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

স্মৃতিসৌধে সর্বস্তরের জনতার ঢল

  • আপডেট সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৮৯ বার

বগুড়াপোস্ট ডেস্ক

আজ ২৬ মার্চ, ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রচনার সূচনা দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের জনতার ঢল।

বুধবার সকাল ৬টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রদ্ধা জানানোর পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানান। এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শ্রদ্ধা জানান।

পরে জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এরপরে সেখানে নামে হাজারো মানুষের ঢল। সকাল থেকেই রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী, শিশু-কিশোর ও বয়োবৃদ্ধরা জানাচ্ছে শ্রদ্ধা।

এ সময় অনেকে লাল-সবুজের পোশাক পরিধান করে হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews