হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাখরনখর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুলাহ আল মামুন বলেন, ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পিকআপে ঘরের জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিল। র্ঘটনায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়েছে। এরমধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাক ও পিকআপ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহ চারটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply