1. admin@bogurapost.com : admin :
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩ - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩

  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৭৭ বার

জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ থেকে

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে দুুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার বিকেল ৩টায় উপজেলার চারগাও এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হাসান জানান, বিকেলে সিলেট থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী একটি বাস উপজেলার মিরপুর চারগাও এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা অপর আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই কুমিল্লাগামী বাসের চালকসহ দুই জনের মৃত্যু হয়। দূর্ঘটনায় আহত ২০ যাত্রীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে তৌকির আহমেদ নামে আরও এক জনের মৃত্যু হয় । নিহত অপর দুই জনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

এর আগে দুপুরে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ বাধে। আশংঙ্কাজনক অবস্থায় ট্টাক চালক সোহেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার পর সড়কের দুপাশে শতাধিক যানবাহন আটক পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews