1. admin@bogurapost.com : admin :
হাতকড়াসহ পালানো সেই আওয়ামী লীগ নেতা রাজু গ্রেফতার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

হাতকড়াসহ পালানো সেই আওয়ামী লীগ নেতা রাজু গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার

নিজস্ব প্রতিবেদক

হাতকড়াসহ পালানো বগুড়া শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম ওরফে রাজুকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প, র‍্যাব-৪ ও সাভার টিম যৌথভাবে অভিযান চালিয়ে রাজুকে আটক করে।

রাজু শিবগঞ্জ উপজেলার চক ভোলাখাঁ গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ জুলাই-আগস্টে সহিংসতার মোট ১৪টি মামলা তদন্তাধীন। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) র‍্যাব-১২- বগুড়া ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় সাভারের নবীনগর এলাকা থেকে রাজুকে গ্রেফতার করা হয়। পরে তাকে বগুড়ায় আনা হয়েছে। তাকে শিবগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, গত ৪ অক্টোবর রাতে চক ভোলাখাঁ গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে রাজুকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু থানায় নেয়ার পথে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ রাজুকে ছিনিয়ে নেয়। ঘটনার পর দায়িত্বে গাফিলতির অভিযোগে অভিযানে থাকা এসআই আবদুল্লাহ আল মামুনকে প্রত্যাহার করা হয়। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা পুলিশ।

ওই ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করে মামলা হয়। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করে, এরমধ্যে ১১ জন নারী।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews