নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ রেজিঃ নং এস-১২১৯৮/১৫ জেলা শাখার আয়োজনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে শহরের সাতমাথায় উক্ত মানববন্ধন কর্মসূচি বগুড়া জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রাসেল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোতারফ হোসেন টুটুল, সদর উপজেলা শাখার সভাপতি উজ্জ্বল হোসেন, পৌর শাখার সভাপতি জায়দুল হক জাহিদ,উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর শাখার সাধারণ সম্পাদক আলী আকবর খান।
শিক্ষক সমাজ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলামের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন শিবগঞ্জ শাখার সভাপতি তাজমিলুর রহমান, সাধারন সম্পাদক আমিনুর ইসলাম, সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি অশোক কুমার সাহা, শাজাহানপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ,সোনাতলা শাখার সভাপতি বাদশা মিয়া, শাজাহানপুর শাখার সাংগঠনিক সম্পাদক আকরামুল ইসলাম সাগর,নূর আলম, মানিক, জাহাঙ্গীর, ফাইম,নজরুল ইসলাম, ফরহাদ,নাহিদ, খালেকুজ্জামান, তওফিক, নাহিদ,বাঁধন, জেনিচ, সোহেল,মুসা,রিপু,শফিকুল, ইমরুল, শামিমা, উম্মে রায়হানা,দীপক রঞ্জন দাসহ বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহকারী শিক্ষক নেতৃবৃন্দ । মানববন্ধন শেষে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন চলমান থাকবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply