1. admin@bogurapost.com : admin :
১২০ বছরের রেকর্ড ভেঙে আবারও হোয়াইট হাউসে ট্রাম্প - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

১২০ বছরের রেকর্ড ভেঙে আবারও হোয়াইট হাউসে ট্রাম্প

  • আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৩১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে তিনি এ জয় ছিনিয়ে নেন। ১২০ বছরের রেকর্ড ভেঙে আবারও হোয়াইট হাউসের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

ট্রাম্পের এ জয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ডের কথা মনে করিয়ে দেয়। ক্লিভল্যান্ড যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট, যিনি দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন, তবে তা ধারাবাহিক ছিল না।

প্রথমে গ্রোভার ক্লিভল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ১৮৮৫ থেকে ১৮৮৯ সাল পর্যন্ত। কিন্তু দ্বিতীয় মেয়াদে পুনঃনির্বাচনে দাঁড়িয়েও তিনি ১৮৮৮ সালে পরাজিত হন। এরপর তিনি ১৮৯২ সালে আবারও নির্বাচনে অংশ নেন এবং জয়ী হন, যার মাধ্যমে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। গ্রোভার ক্লিভল্যান্ড যুক্তরাষ্ট্রের ২২তম ও ২৪তম প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।

গ্রোভার ক্লিভল্যান্ডের এই নজির অনুসরণ করে এবার ডোনাল্ড ট্রাম্পও দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন, যা তাকে যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করবে।

প্রথমবার ২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি চার বছরের জন্য ক্ষমতায় ছিলেন। তবে ২০২০ সালে পুনঃনির্বাচনে পরাজিত হন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে। এরপর দীর্ঘ কয়েক বছরের প্রচারণা ও রাজনৈতিক উত্তেজনার পর ২০২৪ সালের নির্বাচনে আবারও জয়ী হয়ে হোয়াইট হাউসে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

Deprecated: Function WP_Query was called with an argument that is deprecated since version 3.1.0! caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews