1. admin@bogurapost.com : admin :
১২ বছরেও সন্ধান মেলেনি অপহৃত বিজিবি সদস্যসহ ৫ জনের - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

১২ বছরেও সন্ধান মেলেনি অপহৃত বিজিবি সদস্যসহ ৫ জনের

  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৯৬ বার

বগুড়াপোস্ট ডেস্ক

 

নাটোরের বড়াইগ্রামে এক রাতে পাঁচজন যুবককে র‍্যাব পরিচয়ে অপহরণের ১২ বছর পার হয়ে গেছে। কিন্তু আজও তাদের খোঁজ মেলেনি। অপহৃতদের মধ্যে একজন ছিলেন বিজিবি সদস্য।

২০১৩ সালের ১৯ মে রাতে বড়াইগ্রামের মহিষভাঙ্গা, কালিকাপুর, কাটাশকুল ও গুডুমশৈল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। সেই রাতের ঘটনার পর থেকে আতঙ্ক আর হতাশা এখনো তাড়া করে বেড়াচ্ছে ভুক্তভোগী পরিবারগুলোকে।

স্থানীয়দের ভাষ্যমতে, র‍্যাবের পোশাকে অন্তত ১৪-১৫ জন সশস্ত্র ব্যক্তি তিনটি মাইক্রোবাসে এসে গ্রামের পর গ্রামে হানা দিয়ে ইব্রাহিম খলিল, কামাল হোসেন, তৈয়ব আলী, বিজিবি সদস্য রাসেল গাজী এবং কলেজছাত্র সেন্টু হোসেনকে অপহরণ করে নিয়ে যায়। প্রতিবাদ করায় এক ব্যক্তিকে নির্যাতনও করা হয়।

পরদিন পরিবারের সদস্যরা নাটোর র‍্যাব অফিসে গিয়ে কোনো খোঁজ না পেয়ে থানায় চারটি সাধারণ ডায়েরি করেন। সঙ্গে দায়ের করা হয় একটি মামলাও। এরপর কেটে গেছে ১২টি বছর। পুলিশ বা র‍্যাবের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তদন্তে কোনো অগ্রগতি নেই, পরিবারগুলো আজও প্রিয়জনের ফেরার অপেক্ষায়।

সেন্টু হোসেনের বৃদ্ধ পিতা আফতাব উদ্দিন মৃধা বলেন, ছেলে অন্যায় করলে আইনের আওতায় এনে বিচার করা হোক। কিন্তু অপহরণ করে বছরের পর বছর গুম করে রাখা তো বেআইনি। তিনি অপহরণকারীদের বিচার দাবি করেন।

অপহৃত তৈয়ব আলীর মা হাসিনা বেগম জানান, এই দীর্ঘ সময়ে বহু খুঁজেও সন্তানের সন্ধান পাননি। ছেলেটি মৃত না জীবিত তা তারা জানেন না। ছুটি কাটাতে বাড়িতে এসেছিল ছেলেটি।

একইভাবে রাসেল গাজীর পিতা-মাতাও ছেলের সন্ধান না পাওয়ায় হতাশ। তিনি জানান, এই দীর্ঘ সময়ে বহু খুঁজেও সন্তানের সন্ধান পাননি। ছেলেটি মৃত না জীবিত তা তারা জানেন না। অনেক কষ্টে সন্তানকে বিজিবিতে চাকরি দিয়েছিলেন। ছুটি কাটাতে বাড়িতে এসে ছেলেটি অপহরণ হয়েছে। তিনি সন্তানকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

তবে নাটোরের পুলিশ মোহাম্মদ আমজাদ বলেন, ৫ ব্যক্তি অপহরণ বা গুমের যে অভিযোগ রয়েছে তা বর্তমানে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যে কিছু ক্লু তাদের হাতে এসেছে। বেশকিছু বিষয়কে সামনে রেখে বিষয়টিকে তদন্তের পর্যায়ে নেওয়া হচ্ছে।

কিন্তু পরিবারগুলোর চোখে এখনো দেখা যায় না আশার আলো। তাদের একটাই দাবি, সন্তানদের ফেরত চাই অথবা জানতে চাই তারা বেঁচে আছে কি না।

১২ বছরেও না পাওয়া সেই উত্তর যেন এক অনন্ত অন্ধকারে হারিয়ে গেছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews