1. admin@bogurapost.com : admin :
১২ মামলার জামিনে কারামুক্ত সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

১২ মামলার জামিনে কারামুক্ত সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৭৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

ঢাকা ও চট্টগ্রামের ১২টি মামলার সবজায়গা জামিন পাওয়ার পর সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কারামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কেরাণীগঞ্জ কারাগারের জেলার এ কে এম মাসুম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মোশাররফ হোসেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে ছিলেন। তিনি জামিনে মুক্তির পর কারারক্ষীরা সেখানে থেকে চলে গেছেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন। তিনি ১৯৯৭ থেকে ২০০১ পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরে দশম সংসদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিচালনা করেছেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে তার ছেলে মাহবুব রহমান রুহেল একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন।

মোশাররফ হোসেনের বিরুদ্ধে ২০১৭ সালে কক্সবাজারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় চট্টগ্রামে একাধিক মামলা হয়েছিল।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews