1. admin@bogurapost.com : admin :
১৪ বছর পালিয়ে থেকেও শেষরক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বগুড়ার ছাত্রলীগ নেতা রানুর - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

১৪ বছর পালিয়ে থেকেও শেষরক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বগুড়ার ছাত্রলীগ নেতা রানুর

  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৫৬ বার
নিজস্ব প্রতিবেদক
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে ১৪ বছর পালিয়ে থেকেও শেষরক্ষা হলো না বগুড়ার সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম রানুর। গাবতলী থানা পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে নিষিদ্ধ  নারী শিশু মামলার যাবজ্জীবন সাজাপ্রপ্ত পলাতক আসামী আমিনুল ইসলাম (রানু) কে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত রানু গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের নিজগ্রাম উত্তর পাড়া গ্রামের আব্দুল করিম ওরফে করম আলী মাষ্টারের ছেলে। সোমবার (২৭ জানুয়ারি) তাকে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, আমিনুল ইসলাম রানুর  বিরুদ্ধে ২০০৫ সালে দায়ের করা নারী শিশু নির্যাতন আদালতে মামলা ছিল। আদালত তার বিরুদ্ধে ২০১৫ সালের ১ ডিসেম্বর যাবজ্জীবন রায় প্রদান করেন। এরপর ২০১০ সাল থেকে সে পলাতক অবস্থায় ঢাকা গাজীপুর এলাকায় বসবাস করছিল। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, আমিনুল ইসলাম রানুকে গ্রেফতার করা হয়েছে। সে নিষিদ্ধ ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার নেতা ছিল। সোমবার তাকে আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 র‌্যাব-১২,  বগুড়া কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার  এম আবুল হাশেম সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আমিনুল ইসলাম রানু গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা অবস্থান করছে। এরপর র‌্যাব-১২ বগুড়া এবং র‌্যাব-১, সিপিএসসি গাজীপুর এর যৌথ অভিযানে গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা হতে মোঃ আমিনুল ইসলাম ওরফে রানুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews