1. admin@bogurapost.com : admin :
২৮ সেপ্টেম্বর থেকে সংলাপে বসছে ইসি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

২৮ সেপ্টেম্বর থেকে সংলাপে বসছে ইসি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৩ বার

বগুড়াপোস্ট ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৮ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হচ্ছে শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক।

তিনি বলেন, কমিশনের সম্মতি পাওয়ার পর আমন্ত্রিতদের কাছে চিঠি পাঠানো হবে। বর্তমানে সংলাপ আয়োজনের অনুমোদনের জন্য কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। সম্ভাব্য ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে অন্য অংশীজনদের আমন্ত্রণ জানানো হবে।

ইসির রোডম্যাপ অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সুশীল সমাজ, নারী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ সংলাপ চলবে এক থেকে দেড় মাস পর্যন্ত।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, সংলাপে আমন্ত্রণ জানানো ব্যক্তিদের তালিকা প্রণয়ন করা হচ্ছে। আলোচনার সূচি নির্ধারণের এক সপ্তাহ বা দশ দিন আগে দলগুলোর কাছে চিঠি পাঠানোর পরিকল্পনা রয়েছে, যেন প্রতিনিধি সংখ্যা ও মতামত পাঠানোর সুযোগ থাকে। অক্টোবরজুড়ে দলগুলোর সঙ্গে সংলাপ হতে পারে।

এটি হবে এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের প্রথম সংলাপ আয়োজন। আলোচনায় নির্বাচনসংক্রান্ত আইন সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোস্টাল ব্যালটসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে।

সম্প্রতি নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ জানিয়েছেন, রোডম্যাপ অনুযায়ী এ মাসের শেষ দিকে সংলাপ শুরু হবে। সেই অনুযায়ী ইসি সচিবালয় ব্যবস্থা গ্রহণ করছে। তারিখ পরিবর্তন হলেও রোডম্যাপই অনুসরণ করা হবে।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews