1. admin@bogurapost.com : admin :
৫ শত টাকা না দেওয়ায় ডিজি করতে পারলেন না এসপি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

৫ শত টাকা না দেওয়ায় ডিজি করতে পারলেন না এসপি

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩০১ বার

বগুড়াপোস্ট

 যশোরের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলেন জেলার নতুন দায়িত্ব পাওয়া পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। ছদ্মবেশে থাকা এসপির কাছ থেকে জিডি করার জন্য ৫০০ টাকা চায় পুলিশ। তিনি সেই টাকা না দেওয়ায় ডিজি করতে পারেননি।

পুলিশ সুপার কার্যালয় জানিয়েছে, গত সোমবার যশোরে যোগ দেন এসপি মো. মাসুদ আলম। এর আগে তিনি মাদারীপুরে কর্মরত ছিলেন।

এসপির দায়িত্ব নিয়ে পরের দিন মঙ্গলবার সকালে বাইসাইকেল চালিয়ে প্রথমে জেলা প্রশাসকের বাংলোয় যান। সেখানে কর্মরত গার্ড পুলিশ তাকে জেলা প্রশাসকের পারমিশন ছাড়া ঢুকতে দেননি। তিনি সেখান থেকে যান ট্রাফিক অফিসে। সেখানে কাউকে না পেয়ে চলে যান চাঁচড়া পুলিশ ফাঁড়িতে। ফাঁড়ির গেট দীর্ঘক্ষণ ঝাঁকাঝাঁকি করেন। কিন্তু কেউ গেট খুলতে আসেননি।

পরে এসপি চলে যান কোতোয়ালি মডেল থানায়। ডিউটি অফিসারের রুমে ঢুকে একটা মোবাইল হারিয়ে গেছে মর্মে জিডি করতে চান। কিন্তু জিডি হবে না বলে তাকে সাফ জানিয়ে দেওয়া হয়। একপর্যায়ে ডিউটি অফিসার একজনকে দেখিয়ে দিয়ে বলেন, জিডি করতে হলে ৫০০ টাকা লাগবে। তখন তিনি বলেন, ‘আমার কাছে ৫০০ টাকা নেই, আছে মাত্র ২০০ টাকা।’ কিন্তু ২০০ টাকা ফেরত দিয়ে বলা হয়, ‘৫০০ টাকা নিয়ে আসেন। নয় তো জিডি হবে না।

জিডি না করে মাসুদ আলম সাইকেল চালিয়ে চলে যান পুলিশ লাইনে। সেখানে কামাল নামে তার এক বন্ধু আছে উল্লেখ করে বন্ধুর সঙ্গে দেখা করতে চান। গার্ড তাকে ভেতরে যেতে দেন। তিনি ব্যারাকে গিয়ে অনেকের সঙ্গে আলাপ করে সেখানকার সার্বিক অবস্থা জানার চেষ্টা করেন।

গত বুধবার পুরো বিষয়টি জানাজানি হলে সব শ্রেণি-পেশার মানুষের মাঝে এ নিয়ে চলে আশাব্যঞ্জক আলোচনা। ওই দিন বিকেলে নিজ কার্যালয়ে বসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন যশোরের এসপি মাসুদ আলম। এ সময় তিনি যশোরে সাম্প্রতিককালের বড় সমস্যা কিশোর গ্যাং নির্মূল, যানজট নিরসনসহ বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন বলে উল্লেখ করেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews