1. admin@bogurapost.com : admin :
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৩৮ বার

বগুড়াপোস্ট ডেস্ক

রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তির আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রায় চার ঘণ্টা ধরে পুড়ছে রাজধানীর কড়াইল বস্তি। বস্তির ঘিঞ্জি ও ঘনবসতিপূর্ণ কাঠামোর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১৯টি ইউনিট একযোগে কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কর্মীদের চরম বেগ পেতে হচ্ছে। এই পরিস্থিতিতে আগুন ক্রমশ চারপাশে ছড়িয়ে পড়ছে এবং বস্তির বহু ঘর পুড়ে ছাই হয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বাসিন্দাদের বস্তির ভেতরে যেতে দিচ্ছে না ফায়ার সার্ভিস ও পুলিশ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews