1. admin@bogurapost.com : admin :
ফেনীতে দুই ভাতিজাকে পুড়িয়ে হত্যা, চাচা গ্রেফতার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ফেনীতে দুই ভাতিজাকে পুড়িয়ে হত্যা, চাচা গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৩ বার
বগুড়াপোস্ট ডেস্ক

ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় মাইদুল ইসলাম শাহাদাত ও রাহাদুল ইসলাম গোলাপ নামে দুই ভাতিজাকে পুড়িয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মিলাদুন্নবীকে গ্রেফতার করেছে পুলিশ। মিলাদুন্নবী সম্পর্কে নিহত দুই শিশুর চাচা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিরিঞ্চি এলাকায় অভিযান চালিয়ে মিলাদুন্নবীকে গ্রেফতার করা হয়। তাকে বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার এসআই গোলাম মোস্তফা জানান, আলোচিত এ মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ৫ আসামি ও সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

২০২৩ সালের ৩ অক্টোবর মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মধ্যম বিরিঞ্চি এলাকার পঁচি ফকির বাড়ির বাসিন্দা সাইদুল ইসলাম রনির বসতঘরে পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে বড় ছেলে মাইদুল ইসলাম শাহাদাতের (১২) দগ্ধ লাশ খাটের ওপর থেকে উদ্ধার করা হয়। আর ছোট ছেলে রাহাদুল ইসলাম গোলাপকে (৭) খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় সাইদুর ইসলাম রনি বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ এবং আরো ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews