1. admin@bogurapost.com : admin :
বগুড়া ধুনটে ক্ষেতের জমি থেকে গুলি ম্যাগজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া ধুনটে ক্ষেতের জমি থেকে গুলি ম্যাগজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার 

  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৭৮ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার ধুনট উপজেলায় গোপালনগর ইউনিয়নের রান্ডিলা গ্রামের পাকা রাস্তার পাশে সবজি ক্ষেতের আইল থেকে পরিত্যক্ত অবস্থায় গুলি ও ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করে শনিবার বিকেলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, থানার এসআই হায়দার আলী গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার রান্ডিলা গ্রামে দুর্গাপূজা মন্ডপে দায়িত্ব পালন করা কালে ওই গ্রামে রাস্তার পাশে সবজি ক্ষেতের আইলে ৮ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১টি বিদেশি পিস্তল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে এসআই হায়দার আলী পরিত্যক্ত অবস্থায় গুলি, ম্যাগজিন ও পিস্তলটি উদ্ধার করেন।

ওসি সাইদুল আলম আরও বলেন, উদ্ধার হওয়া অত্যাধুনিক পিস্তলটি পুলিশেরই।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে অস্ত্রটি রাজাবাগের কেন্দ্রীয় অস্ত্রাগারে পাঠানো হবে। সেখান থেকে অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করা হবে। তারপর মালিকানা শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews