1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় কারাবন্দী আরও এক আ. লীগ নেতা মতিনের মৃত্যু - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় কারাবন্দী আরও এক আ. লীগ নেতা মতিনের মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৬ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়া কারাগারে থাকাকালীন অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ( আইসিইউ) মারা যান।
মৃত আওয়ামী লীগ নেতার নাম আব্দুল মতিন মিঠু(৬৫)। তিনি গাবতলী উপজেলার বৈইঠা দক্ষিণ পাড়া এলাকার মোজাহার আলীর ছেলে। এছাড়াও তিনি গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং দূর্গাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে ৩ নভেম্বর বগুড়া জেলা কারাগারে আসেন আব্দুল মতিন মিঠু। রবিবার দিবাগত রাত তিনটা ৩৫ মিনিটে তিনি বুকে ব্যথা অনুভব করেন৷ পরে তাঁর অবস্থার অবনতি হলে দ্রুত শজিমেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করানো হয়৷ সেখান থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকেরা। পরে সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ, এর আগে কারাবন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে বগুড়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু,   বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলা দলিললেখক সমিতির সাধারণ সম্পাদক আবদুল লতিফ মারা যান।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews