1. admin@bogurapost.com : admin :
ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর

  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪০ বার

বগুড়াপোস্ট ডেস্ক

 

রাজধানী ঢাকার ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির গেট ভেঙে ঢুকে পড়েছে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধরা বাড়িটির ভেতর ঢুকে পড়েন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা বাড়িটির ভেতরে রয়েছেন। এ সময় তাদের সেখানে ভাঙচুর করতে দেখা গেছে। তবে এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের ৩২ নম্বরে ঢোকার মুখে মিরপুর রোডে অবস্থান করতে দেখা গেছে।

এর আগে মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি বুধবার রাতে ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

এরপর শেখ হাসিনা ভাষণ দিলে বুধবার রাতে ধানমন্ডি-৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ করা হবে বলে অনেককে ফেসবুকে পোস্ট দিতে দেখা গেছে। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়নি।

তবে শেখ হাসিনার ভাষণের আগেই এ হামলার ঘটনা ঘটলো।

এদিকে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে হাসনাত আব্দুল্লাহর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটা পোস্টে বলা হয়েছে, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিনও ৩২ নম্বরের বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews