নিজস্ব প্রতিবেদক
বগুড়া নওগাঁ সড়কের দুপচাঁচিয়া চৌমুহনী এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত ৪, আহত ৩। শুক্রবার রাত ৯ টার দিকে এ দুঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ৩ মারা গেছে। আহতদের মধ্যে হাসপাতালে যাওয়ার পথে আরেকজন মারা গেছে। নিহতদের নাম পরিচয় শনাক্তকরনের চেস্টা চলছে। ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
দুপচাঁচিয়া থানার ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতেরা একটি টাইলস কারখানায় কাজ করে অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। মূল সড়কে উঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায়। এসময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি দ্রুতগামী ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। বাকি ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply