1. admin@bogurapost.com : admin :
সারাদেশের মধ্যে মৎস্য উৎপাদনে বগুড়া ১১তম, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সারাদেশের মধ্যে মৎস্য উৎপাদনে বগুড়া ১১তম, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত 

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৭৪ বার
নিজস্ব প্রতিবেদক 
মৎস্য উৎপাদনে সারাদেশের মধ্যে বগুড়া জেলা ১১ তম স্থান করে নিয়েছে। সেই বগুড়ায় “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জিলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
জেলা মৎস্য কর্সকর্তা কালি পদ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডাঃ একেএম মোফাখখারুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আনিছুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাজাহানপুর উপজেলা বক্তব্য রাখেন মৎস্য হ্যাচারী মালিক সমিতির সভাপতি মো খুরশিদুল আলম  শাফি প্রমুখ। এসময় জেলার হ্যাচারী মালিক ও মৎস্য চাষিগণ উপস্থিত ছিলেন।
শেষে মৎস্য উৎপাদনের জেলায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ট চাষীদেরকে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। পরে শহরের সরকারি শিশু পরিবারের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে।
উল্লেখ, বগুড়া জেলা মাছ উৎপাদনে স্বয়ংসম্পন্ন। সারা দেশ মিলে ১১ তম। ২০২৩-২৪ অর্থবছরে বগুড়ায় জেলায় মাছের মোট উৎপাদন ১ লাখ ৭ হাজার ৭৯৪ মে.টন। সারা বছরে মাছের চাহিদা  প্রায়  ৮৫ হাজার মেঃ টন। এখানকার মাছ জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন শহরসহ বিদেশে রপ্তানি হয়ে আসছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews