1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শেরপুরে ছাগল কুপিয়ে হত্যা মামলায় যুবক কারাগারে  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার শেরপুরে ছাগল কুপিয়ে হত্যা মামলায় যুবক কারাগারে 

  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫০৭ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শেরপুর উপজেলায় কলা গাছের পাতা খাওয়া কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে একটি ছাগল কুপিয়ে হত্যা এবং দুটি ছাগলকে আঘাত করার ঘটনায় সজিব হাসান (৩০) নামের যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে অভিযান চালিয়ে সজিবকে আটক করে পুলিশ। তিনি চকধলী এলাকার আব্দুর রহমান বাটুর ছেলে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গত ১৪ আগস্ট সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামের আল মাহমুদের স্ত্রী জাহেদা খাতুন তিনটি ছাগল নিয়ে গ্রামের বাঙালি নদীর শস্যবিহীন চর এলাকায় ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন। দুপুরে ছাগল নিয়ে সজিবের বাড়ির পাশে দিয়ে ফিরছিলেন। এ সময় একটি ছাগল কলা গাছের পাতা খায়। ক্ষুব্ধ হয়ে ধারালো দা দিয়ে ছাগলকে কুপিয়ে হত্যা করে অভিযুক্ত সজিব। আরও দুটি ছাগলকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। বাধা দিতে গেলে ছাগল মালিক জাহেদা খাতুন ও তার সন্তানকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া দেয় সজিব। এ ঘটনায় চকধলী গ্রামের আল মাহমুদ বাদি হয়ে গত মঙ্গলবার রাতে শেরপুর থানায় ছাগল হত্যা মামলা দায়ের করেন। আসামি গ্রেপ্তার করে বুধবার আদালতের হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews