1. admin@bogurapost.com : admin :
বগুড়ার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার
নিজস্ব প্রতিবেদক
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলীতে দিনব্যাপী স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শুরু হওয়া এই ক্যাম্পে ঢাকা ও বগুড়ার প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকরা নানা জটিল ও সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. জোবাইদা রহমানের পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পে রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, ওষুধ ও পরামর্শপত্র প্রদান করা হয়েছে।
আয়োজকরা জানান, প্রায় পাঁচ হাজার মানুষ এই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছে।
ক্যাম্প শেষে বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিএনপি নেতা ডা. জোবাইদা রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনার এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, বগুড়া ড্যাব সভাপতি ডাঃ শাহ শাহজাহান আলী প্রমুখ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews