নিজস্ব প্রতিবেদক
হাতকড়াসহ পালানো বগুড়া শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম ওরফে রাজুকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া ক্যাম্প, র্যাব-৪ ও সাভার টিম যৌথভাবে অভিযান চালিয়ে রাজুকে আটক করে।
রাজু শিবগঞ্জ উপজেলার চক ভোলাখাঁ গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ জুলাই-আগস্টে সহিংসতার মোট ১৪টি মামলা তদন্তাধীন। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) র্যাব-১২- বগুড়া ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় সাভারের নবীনগর এলাকা থেকে রাজুকে গ্রেফতার করা হয়। পরে তাকে বগুড়ায় আনা হয়েছে। তাকে শিবগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে, গত ৪ অক্টোবর রাতে চক ভোলাখাঁ গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে রাজুকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু থানায় নেয়ার পথে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ রাজুকে ছিনিয়ে নেয়। ঘটনার পর দায়িত্বে গাফিলতির অভিযোগে অভিযানে থাকা এসআই আবদুল্লাহ আল মামুনকে প্রত্যাহার করা হয়। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা পুলিশ।
ওই ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করে মামলা হয়। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করে, এরমধ্যে ১১ জন নারী।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply