1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • আপডেট সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩২১ বার

নিজস্ব প্রতিবেদক

 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৪ টায় শহরের করোনেশন স্কুল এন্ড কলেজ মাঠে এ টুর্ণামেন্টের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মেজর ( অব) বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি টুর্ণামেন্টের আহবায়ক হাবীব উন নবী খান সোহেল, সদস্য সচিব আমিনুল হক, চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, হেলালুজ্জামান তালুকদার লালু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন,সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সাংসদ মোশাররফ হোসেন,  সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ জয়নাল আবেদীন চান, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার, সদর বিএনপির সভাপতি মাফতুন আহমেদ রুবেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, কেন্দ্রীয় সদস্য ও জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। এসময় রাজশাহী বিভাগের ৭ জেলার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। উদ্বোধনী দিনে খেলায় অংশ গ্রহন করে বগুড়া, সিরাজগঞ্জ জেলার লাল ও রাজশাহী, চাপাইনবাবগঞ্জ জেলার  সবুজ দল।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews