1. admin@bogurapost.com : admin :
ভারত থেকে আসার খবরে ও পশুর সংখ্যা বেশী থাকায় বগুড়ার মালিকরা দুশ্চিন্তায় - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ভারত থেকে আসার খবরে ও পশুর সংখ্যা বেশী থাকায় বগুড়ার মালিকরা দুশ্চিন্তায়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২২৭ বার

সাদিকুল ইসলাম জিহাদ

ভারত থেকে পশু আসার খবরে এবং তুলনায় কোরবানিযোগ্য সংখ্যায় বেশি থাকার সঠিক দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বগুড়ার খামারী মালিকরা। বগুড়ায় গত বছরের তুলনায় খামারী ও কোরবানিযোগ্য পশুর সংখ্যা বেড়েছে। ফলে জেলায় চাহিদা মিটিয়েও অন্য জেলার চাহিদাতে যুক্ত হতে পারে এসব পশু। আবার  পশু বিক্রি না হলে বেশি দিন পালা যাবে, তখন কম দামে কসাইদের নিকট বিক্রি করতে হতে পারে। তখন পশু পালনে খরচে টাকা তোলা সম্ভব হবে না।

ভারতের সীমান্তবর্তী জেলা নওগাঁ, জয়পুরহাট জেলার সাথে বগুড়া। ভারতীয় বার্ডার থেকে বগুড়ার দুরত্ব স্বল্প। ভারতীয় কোন পন্য সীমান্তবর্তী জেলায় প্রবেশ করলে খুব সহজেই বগুড়ায় চলে আসে। তাই সীমান্ত দিয়ে ভারতের গরু আসছে।  তাহলে এসব ভারতীয় গরু বগুড়ার হাট বাজারে আসবে। ভারতীয় গরু বাজারে আসলে দেশীয় গরুর দাম কমে যাবে। এমন খবরে বগুড়ার গরু পালনকারী কৃষক ও খামারী মালিকরা পশু বিক্রি এবং খরচের টাকা তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

বগুড়া জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্র জানা গেছে, গত বছর বগুড়ায় ৪৪ হাজার ৩২৯জন খামারী ছিলেন। এ বছর সেটি বেড়ে ৪৮ হাজার ৪৫৩জনে দাঁড়িয়েছে।   এদের ৯৫ শতাংশই প্রান্তিক পর্যায়ের। জেলায় এবার কোরবানিযোগ্য পশু রয়েছে ৭ লাখ ৩৪ হাজার ৪১৫টি। যা গত বছরের তুলনায় ৮ হাজার বেশি। কোরবানিযোগ্য পশুর মধ্যে গরু ২ লাখ ৭০ হাজার ৪১ টি, ছাগল ৪ লাখ ২২ হাজার ৬৫৭টি, ভেড়া ও গারল ৩৯ হাজার ৮৫১টি এবং মহিষ ২ হাজার ২৬৬টি। এসব পশু এবার বগুড়া জেলায় চাহিদা পূরণ করেও ২৯ হাজার ১৫৫টি উদ্বৃত্ত থাকবে।

সদর উপজেলা বারোপুর  এলাকার জাহিদুল ইসলাম জানান,  ৬ টি গরু পালন করেছি। কোরবানি কে লক্ষ্য করে বড় করেছি। বর্তমান গো খাবারের যে উচ্চ দাম। তাতে ভালো দামে পশু বিক্রি করতে না পারলে ক্ষতি গ্রস্থ হতে হবে।

সদর উপজেলা এরুলিয়া বানদিঘী এলাকার ক্ষুদ্র খামারী সাজু মিয়া জানান, ভারত থেকে পশু আসছে। এসব পশু হাট বাজারে আসলে পশু দাম কমে যাবে। তখন আমরা পশুর দাম পাব না। আবার কোরবানির আগে বিক্রি করতে না পারলে সেই পশুকে বেশি দিন পালা যাবে। তখন কম দামে কসাইদের নিকট বিক্রি করতে হবে। তখন ক্ষতি গ্রস্থ হতে হবে।

একই এলাকার ছাগল খামারী রাজা মিয়া জানান,  বগুড়া জেলা কোরবানি যোগ্য পশু প্রয়োজনের তুলনায় অনেক বেশি আছে। তাহলে অতিরিক্ত পশুগুলো তো কোরবানিতে বিক্রি হবে না। তখন এসব পশু নিয়ে চরম বিপাকে পড়তে হবে।

বগুড়া জেলার কাহালু মুরইল এলাকার খামারী আজিজার রহমান জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও গরু পালন করেছি। সবগুলো কোরবানি যোগ্য। বাজারে নিয়ে যাচ্ছি। গত সপ্তাহে ৫ টি গরু বিক্রি করেছি দাম খুব ভালো পায়নি। শোনা যাচ্ছে ভারত থেকে পশু আসছে, এ সংবাদে বাজারে গরুর দাম ভালো মনে হচ্ছে না। সকল গোখাদ্যর দাম বেশি। তাই বেশি দামে পশু বিক্রি করতে না পারলে ক্ষতি গ্রস্থ হতে হবে।

শহরের ফুলবাড়ি এলাকার কুলসুম বেগম ক্ষুদ্র খামারী জানান,’প্রতি বছর আমি ঈদ উপলক্ষ্যে গরু পালন করে থাকি। গত বছর ভালই দাম পেয়েছিলাম। এবারও যদি ভারত থেকে পশু না আসে তাহলে ভালো দাম পাব।

বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আনিছুর রহমান   জানান, বগুড়ায় এ বছর খামারীর সাথে কোরবানিযোগ্য পশুর সংখ্যা বেড়েছে। জেলায় এবার সবার চাহিদা মিটিয়েও প্রায় ৩০ হাজার পশু উদ্বৃত্ত থাকবে। এছাড়া  আমরা খামারীদের এই গরমে পশুদের হিটস্ট্রোক থেকে বাঁচাতে সব ধরণের পরামর্শ প্রদান করা হয়েছে । এর পাশাপাশি গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামারিদের দানাদার খাবারের ওপর চাপ কমিয়ে ঘাস উৎপাদনের দিকে মনোযোগ দিতে উদ্বুদ্ধ করছি।
তিনি আরও জানান, ভারত থেকে পশু আসছে এমন খবর জানা নেই। খামারিদের হতাশা হওয়ার কোন কারনে নেই। এ জেলার চাহিদা মিটিয়ে অতিরিক্ত কোরবানি যোগ্য পশু ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে চলে যাবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews