1. admin@bogurapost.com : admin :
স্কুল ছাত্রীকে নিয়ে উধাও হওয়ায় কাহালু ছাত্রদল সভাপতি কারাগারে - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

স্কুল ছাত্রীকে নিয়ে উধাও হওয়ায় কাহালু ছাত্রদল সভাপতি কারাগারে

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২২৬ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার কাহালু থানা পুলিশ নারী শিশু নির্যাতন মামলায় প্রধান আসামী কাহালু উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন মধু (২৫) কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে মধুকে বগুড়া কারাগারে পাঠয়েছে।
 বুধবার রাতে কাহালু উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মধু কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড় বাখরা গ্রামের আব্দুস সালামের পুত্র।
সত্যতা নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা জানান,  গত ২১ মার্চ মাদ্রাসা পড়ুয়া ৯ম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে উধাও হয়ে য়ায় ছাত্রদল সভাপতি মুরাদ হোসেন মধু। উক্ত ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে মধুকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে গত ২৪ মার্চ কাহালু থানায় একটি অপহারণ মামলা দায়ের করেন। সেই নারী শিশু নির্যাতন মামলায় প্রধান আসামী মুরাদ হোসেন মধুকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews