বগুড়া জেলা কারাগারের কনডেমড সেলের ছাদ কেটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদির পালানোর ঘটনায় ডেপুটি জেলারসহ ৫জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগে কারা কর্তৃপক্ষ তাদেরকে সাময়িক বরখাস্তের এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন বগুড়া জেল সুপার আনোয়ার হোসেন।
সাময়িক বরখাস্ত হওয়ারা হলো, ডেপুটি জেলার হাসানুজ্জামান, প্রধান কারারক্ষী শরীফ উদ্দীন, দুলাল হোসেন, হাবিলদার আব্দুল মতিন এবং কারারক্ষী আরিফুল ইসলাম।
এছাড়া কারারক্ষী ফরিদুল ইসলাম ও হোসেনুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনার তদন্ত দল বৃহস্পতিবার আলামতগুলো দেখেছেন। সংশ্লিষ্ট অনেকের সঙ্গেই কথা বলেছেন। শুক্রবার কারাগারে যাব। পলাতক আসামিদের সঙ্গেও কথা বলব। কারা কতৃপক্ষ ও জেলা প্রশাসন থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করছে। তদন্তে কয়েদী পালানোর কার কি দায়িত্ব অবহেলা, কেন পালিয়ে সব উঠে আসবে।
এর আগে ২৬ জুন বুধবার ভোররাত ৩টা ৫৫ মিনিটে কারাগারের জাফলং ভবনের কনডেমড সেলের ৪ আসামি পালিয়ে যায়। পরে ভোরে শহরের চাষি বাজার থেকে তাদেরকে পুলিশ গ্রেফতার করে।
এই চার আসামি হলো, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার আজিজুল হকের ছেলে মো. নজরুল ইসলাম মঞ্জুর (৬০), বগুড়া জেলার সদর থানার মো. ইসমাইল শেখের ছেলে মো. ফরিদ শেখ (২৮), কাহালু পৌর মেয়র বিএনপি নেতা মো. আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া (৩১) ও নরসিংদী জেলার মাধবদী থানার ইসরাফিল খার ছেলে আমির হামজা (৩৮) । এরা প্রত্যকেই হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদী।
Leave a Reply