1. admin@bogurapost.com : admin :
বগুড়া কাহালুতে সাবেক বিএনপি নেতা আব্দুর রশিদের ইন্তেকাল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া কাহালুতে সাবেক বিএনপি নেতা আব্দুর রশিদের ইন্তেকাল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৮২ বার

কাহালু ( বগুড়া) প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী কাজী আব্দুর রশিদ (৭৫) ইন্তেকাল করেছেন।  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)  বৃহস্পতিবার বিকেল ৪ টায় তিনি কাহালু দরগাহাট রোডে চারমাথা এলাকায় অবস্থিত স্টার বিল্ডিং এ ভাড়া বাসায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন ধরে নানা জটিল রোগে ভূগছিলেন।  মৃত্যুকালে তিনি  ১ স্ত্রী ১ ছেলে ও ১ মেয়ে রাজনৈতিক শুভানুধ্যায়ী সহ  অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ৫ জুলাই শুক্রবার  সকাল ১০ টায় কাহালু সদর ইউনিয়নের মহেশপুর গ্রামে তাঁর নিজ বাসভবনে মরহুমের  জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। মরহুম কাজী আব্দুর রশিদ মহেশপুর গ্রামের মৃত লজাবর কাজীর ছেলে। তিনি কাহালু বাজারে ধান চালের কমিশন ব্যবসা ও  মৎস্য ব্যবসার পাশা পাশি জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কাহালু উপজেলা  বিএনপিতে সক্রীয় ভাবে নেতৃত্ব দিয়েছেন। এক সময় তিনি উপজেলা বিএনপির আহবায়ক হিসেবেও  দায়িত্ব পালন  করেন। তার মৃত্যুতে বগুড়া – ৪ কাহালু  – নন্দীগ্রাম এলাকার বিএনপি দলীয়  সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আ,খ,ম তোফাজ্জল হোসেন  আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া,উপজেলা ছাত্র দলের সভাপতি মুরাদ হোসেন মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ বিএনপি ও এর  অঙ সহযোগি সংগঠনের নেতাকর্মীগন গভীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews