৫০ শয্যা বিশিষ্ট বগুড়ার কাহালু উপজেলা হাসপাতালের নামে একটি ডিজিটাল এক্সরে মেশিন বরাদ্দ হলেও স্বাস্থ্য বিভাগের উর্ধতন কতৃর্পক্ষের উদাসীনতায় হাসপাতাল কর্তৃপক্ষ তা আজও হাতে না পাওয়ায় দীর্ঘ দিন ধরে এ্যানালগ সিস্টেমের ত্রুটিপূর্ণ এক্সরে মেশিন দিয়ে রোগীদের পরীক্ষা নিরীক্ষা চলছে। এখানে রোগীরা শুধু হাত ও পায়ের এক্সরে করতে পারলেও বক্ষ সহ শরীরের বিভিন্ন অঙ্গের এক্সরে করতে পারছেন না। এ্যানালগ এক্সরে মেশিনের কারণে হাত ও পায়ের এক্সরেতেও ত্রুটিপূর্ণ থেকে যাচ্ছে। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন না থাকায় রোগীদের পরীক্ষা নিরীক্ষা চরম ভাবে ব্যহত হওয়ায় ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের। দীর্ঘ দিনের একটি পুরাতন এ্যানালগ এক্সরে মেশিন দিয়ে চলছে রোগীদের পরীক্ষা নিরীক্ষা। প্রতিদিন এই হাসপাতালে জরুরি ও বহির্বিভাগে শতশত রোগি চিকিৎসা সেবা নিতে আসে। এক্সরে মেশিন ত্রুটিপূর্ণ থাকায় রোগিদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব জানান, কাহালু উপজেলা হাসপাতালের জন্য উর্ধতন কতৃর্পক্ষের বরাবরে বারবার আবেদনের মাধ্যমে একটি ডিজিটাল এক্সরে মেশিনের চাহিদা দেয়া হলে গত ২০২৩ সালের শেষের দিকে একটি ডিজিটাল এক্সরে মেশিন বরাদ্দ পেয়েছি। কিন্তু এক্সরে মেশিন এখনও হাতে পায়নি। এক্সরে মেশিনটি হাতে পেলে আমরা নতুন মেশিন দিয়ে কাযর্ক্রম চালাতে পারবো। রোগীদের দুর্ভোগ লাঘব হবে। এছাড়া এই স্বাস্থ্য কমপ্লেক্সে চোখের ও হৃদ রোগের কোন বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় রোগিরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
Leave a Reply