1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বাড়ি থেকে বের হতেই এলোপাতাড়ি কোপ, মসজিদে আশ্রয় নিয়েও বাঁচলো না রতন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বগুড়ায় বাড়ি থেকে বের হতেই এলোপাতাড়ি কোপ, মসজিদে আশ্রয় নিয়েও বাঁচলো না রতন

  • আপডেট সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ২২২ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া সদর উপজেলার রতন জিলাদার নামে এক কসাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২ আগস্ট) ভোরে সদরের এরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রতন  এরুলিয়া গ্রামের শাব্দুল প্রামানিকের ছেলে। নিহত রতন পেশায় স্থানীয় গোদারপাড়া বাজারে মাংস বিক্রেতা ছিলেন।

স্থানীয়রা জানান, বগুড়া সদর উপজেলার এরুলিয়া থেকে শুক্রবার ভোরে শহরের গোদারপাড়ায় দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় বাড়ির সামনে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে রতন এলাকার একটি মসজিদে আশ্রয় নিলে দুর্বৃত্তরা সেখানেও তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

বগুড়া সদর থানার পরিদর্শক তদন্ত শাহিনুজ্জামান জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews