1. admin@bogurapost.com : admin :
রাজশাহীতে শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবীদেরকে সাথে নিয়ে বিএসটিআই’র বাজার মনিটরিং ও সার্ভিল্যান্স অভিযান - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রাজশাহীতে শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবীদেরকে সাথে নিয়ে বিএসটিআই’র বাজার মনিটরিং ও সার্ভিল্যান্স অভিযান

  • আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২২২ বার

নিজস্ব প্রতিবেদক

 

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে রাজশাহী মহানগরীতে শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদেরকে সাথে নিয়ে বাজার মনিটরিং ও সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে। রোববার সকালে শালবাগান বাজারে ভেজাল প্রতিরোধ, গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিতকরণ এবং ওজন ও পরিমাপের সঠিকতা যাচাইকল্পে বাজার মনিটরিং অনুষ্ঠিত হয়। এসময় তরকারী, মাছ ও মাংসের দোকান এবং মুদিখানা দোকানের ওজন স্কেল ও দাঁড়িপাল্লাসমূহের সঠিকতা যাচাই করা হয়। এছাড়া এসব নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের দ্রব্যমূল্য যাচাই, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং ভেজাল ও নিম্নমানের পণ্য শনাক্তকরণে বাজারে অবস্থিত দোকানসমূহে মনিটরিং করা হয়। এসময় পরিমাপ সঠিক না থাকায় ০৫টি দোকানের বাটখারা জব্দ করা হয়। এরপর ফলের দোকানসমূহে তাৎক্ষণিকভাবে ফরমালিন এর উপস্থিতি শনাক্তকরণে পরীক্ষা করা হয়। তবে কোন ফলেই ফরমালিন পাওয়া যায় নি।

পরবর্তীতে ০২টি পেট্রোল পাম্পের ওজন ও পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায়। এরপর দুপুরে বিসিক শি/ন এলাকায় অবস্থিত প্রাণ এগ্রো লিমিটেড এর কারখানা পরিদর্শন করা হয়। এসময় লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি এর লাইসেন্স অতিসত্ত্বর নবায়নের তাগিদ দেওয়া হয় এবং কিছু পণ্যের মোড়ক সংশোধনের পরামর্শ প্রদান করা হয়।

উক্ত সার্ভিল্যান্স অভিযানটি পরিচালনা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও জনাব মিঠুন কবিরাজ। পরীক্ষণের দায়িত্ব পালন করেন জনাব আবু তালহা মোহাম্মদ ইস্রাফিল ও জনাব মোঃ আবুল কায়েম। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (রুয়েট) এর ছাত্র কল্যাণ পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ রবিউল ইসলাম সরকার ও মেকাট্রনিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ ফিরোজ আলী সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহিম, সামিদ, জিহান, অর্নব, তুর্য ও অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ। আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ তৌফিক আহসান টিটু ও সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ আবিদসহ সংগঠনটির নিবেদিত স্বেচ্ছাসেবীগণ।
জনস্বার্থে শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও বিএসটিআই, রাজশাহীর যৌথ উদ্যোগে এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews