বগুড়া কাহালু উপজেলায় শ্যালক দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও হবার ঘটনায় পুলিশ দুলাভাইকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে কাহালু থানার পুলিশ শ্যালক নাইম এর স্থলে তার দুলাভাই মো. কাজলকে (৪৫) গ্রেপ্তার করে। কাজল বগুড়া সদরের বারোপুর গ্রামের হামেদ আলীর ছেলে।
জানা গেছে, কাহালু উপজেলার ভাটোহালি গ্রামের কলেজ ছাত্র নাঈম (১৯) গত বুধবার সকালে কাহালু উপজেলা সদর থেকে কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যায়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে নাইমের বিরুদ্ধে থানায় নারী শিশু নির্যাতন আইনের একটি মামলা করলে পুলিশ গতকাল শনিবার রাতে নাইমের দুলাভাই কাজলকে গ্রেপ্তার করে। থানায় আনার পরদিন রোববার দুপুরে তাকে কোর্টে পাঠিয়ে দেয়া হয়।
মামলার তদন্তকারী এস.আই জসিম জানান, আসামি নাইমের বাড়ি কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের ভাটোহালি গ্রামে। সে কাহালু সরকারি কলেজের ছাত্র। এ পর্যন্ত পুলিশ ভিকটিমকে উদ্ধার করা বা আসামি নাইমকেও গ্রেপ্তার করতে পারেনি।
Leave a Reply