1. admin@bogurapost.com : admin :
দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করার সময় এসে গেছে : বগুড়ায় আলহাজ্ব শামীম সাঈদী - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করার সময় এসে গেছে : বগুড়ায় আলহাজ্ব শামীম সাঈদী

  • আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৫৯ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের শেখাহার উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (১৪ অক্টোবর)  বিকেলে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। বীরকেদার হিকমাহ ইয়ুথ সোসাইটি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী।

প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের পশ্চিম অঞ্চলের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।  প্রধান বক্তা ছিলেন প্রয়াত দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে আলহাজ্ব শামীম সাঈদী। মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা গোলাম আজম, মাওলানা এইচ.এম মেহেদী হাসান সিদ্দিকী, মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদী।

মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউ’পি চেয়ারম্যান নুর-মোহাম্মাদ আবু তাহের, জামায়ত নেতা মাওলানা আব্দুল মোমেন, অধ্যাপক মাওলানা শহীদুল্লাহ, জেলা ছাত্র শিবিরের পশ্চিম অঞ্চলের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, হিকমাহ ইউথ সোসাইটির সভাপতি হাবিবুল বাশার, সেক্রেটারী নাফিউল খান প্রমুখ।

মাহফিলে শামীম সাঈদী বলেন, আমাদের দেশে কোরআন সুন্নার আইন প্রতিষ্ঠিত করার সময় এসে গেছে। বাংলার জমিনে ইসলামের পতাকা পত পত শব্দে উড়বে সেদিন আর বেশি দূরে নয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews