1. admin@bogurapost.com : admin :
তাপপ্রবাহ কমতে পারে বৃহস্পতিবার থেকে - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

তাপপ্রবাহ কমতে পারে বৃহস্পতিবার থেকে

  • আপডেট সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩৪২ বার

বগুড়াপোস্ট

দেশের দুটি জেলার ওপর দিয়ে আজ বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। খুলনা বিভাগের বেশ কিছু জায়গাসহ পাঁচটি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ চলছে। আরও কয়েক দিন এমন তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় আজ সোমবার থেকে আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (২ মে) থেকে দেশের অন্যান্য জায়গায়ও বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি চলবে পারে শুক্র-শনিবারও। এর ফলে কমবে তাপমাত্রা।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের ময়মনসিংহ, সিলেট, নরসিংদী ও গাজীপুরে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম, ব্রাক্ষণবাড়িয়া, খাগড়াছড়ি, হাতিয়া, সন্দ্বীপসহ অন্যান্য জায়গায় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে। এ সময় ঢাকায়ও বৃষ্টি নামতে পারে।

বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় আজ সোমবার অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। মঙ্গলবার সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। বুধবারও চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহ: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- যশোর ও রাজশাহী জেলার ওপর দিয়ে আজ সোমবার অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্ট অংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্ট অংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

দিন-রাতের তাপমাত্রা: সোমবার ও মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে বেশি জলীয় বাম্পের কারণে অস্বস্তিভাব থাকতে পারে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews