নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় শহীদ তোতা স্মৃতি সংঘর আয়োজিত আরাফাত রহমান কোকো টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় এ জে স্পোটিং ক্লাব ৬০ রানে বগুড়া সিটিকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে।
শনিবার (১৯ অক্টোবর) বগুড়া শহরের সেন্ট্রাল স্কুল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় এ জে স্পোটিং ক্লাব প্রথমে ব্যট করে ২১০ রান করে। জবাবে বগুড়া সিটি ১৫০ রান করে। ফলে এ জে স্পোটিং ক্লাব ৬০ রানে জয় পায়।
উত্তরবঙ্গের ১০টি দলের সমন্বয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বগুড়া শহর বিএনপির সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
Leave a Reply