1. admin@bogurapost.com : admin :
বগুড়া মানিকচকে বন্ধু স্মৃতি সংঘের ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া মানিকচকে বন্ধু স্মৃতি সংঘের ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৩২ বার

নিজস্ব প্রতিবেদক

বন্ধু স্মৃতি সংঘের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে উক্ত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন শহর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও ডাকুরচক বায়তুল হাম জামে মসজিদের সভাপতি মোঃ মতিউর রহমান মতি।
উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি বলেন, খেলাধুলা মাদক ও সন্ত্রাস থেকে দুরে রাখে। শরীর ও মন ভালো রাখে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীর উচিত লেখাপড়ার পাশাপাশি নিয়মিন ক্রীড়া চর্চা করা।

রাজাপুর আনছার ও সমাজ উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম তুষার, ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মহিদুল হাসান, ওয়ার্ড বিএনপির নেতা রানা শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মিনারুল ইসলাম সাকু,বিএনপি নেতা তারিকুল ইসলাম পিন্টু, যুবদল নেতা সজিব আহমেদ, স্বেচ্ছাসেবক দলনেতা মোস্তফা আল ঠান্ডু, বগুড়া সদর স্টিল আয়রন ইঞ্জিনিয়ারিং শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন, জাহিদ হাসান, অত্র ক্লাবের সদস্য সোহাগ হাসান, রাশেদ হাসান প্রমূখ।উক্ত উদ্বোধনী খেলায় বিবাহিত ৩-০ গোলে অবিবাহিত দলকে পরাজিত করে । ম্যাচ পরিচালনা করেন মোঃ বকুল।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews