1. admin@bogurapost.com : admin :
বগুড়া আ: হক কলেজে কনসার্টে যুবককে হত্যা, ৯ জনের বিরুদ্ধে মামলা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া আ: হক কলেজে কনসার্টে যুবককে হত্যা, ৯ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩৪৩ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে মেহেদী হাসানকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) দুপুরে সদর থানায় এ মামলা করা হয়। মামলার বাদী নিহতের মা সুখী বেগম। মামলায় আসামি করা হয়েছে ৯ জনকে। তাদের মধ্যে ৩ জন নামীয় বাকি সবাই অজ্ঞাতনামা। 

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন।

মামলার নামীয় আসামিরা হলেন, জহুরুলনগর এলাকার রকি, মতি এবং শাকিল। এর আগে, শনিবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে  সরকারি আজিজুল হক কলেজের ভেতর কনসার্ট দেখতে গিয়ে ছুরিকাঘাতে হত্যার শিকার হন মেহেদী হাসান।

মামলায় উল্লেখ করা হয়, সরকারি আজিজুল হক কলেজের কনসার্ট দেখতে যান ছেলে মেহেদী হাসান। এতে পূর্ব শত্রুতার জেরে আসামিরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেন।

ওসি এস এম মঈনুদ্দীন বলেন, মেহেদী হত্যায় নিহতের মা সুখী বেগম সদর থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করছে। খুব দ্রুতই জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews