1. admin@bogurapost.com : admin :
ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু ১১, শনাক্ত ১০৭৯ - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু ১১, শনাক্ত ১০৭৯

  • আপডেট সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৮৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৭৯ জন।রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ৯ জনই ঢাকার দুই সিটি কর্পোরেশনের বাসিন্দা। এর মধ্যে পাঁচজন উত্তর সিটির, চারজন দক্ষিণ সিটির। বাকি দুজন খুলনা বিভাগের।

বলা হয়েছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১০৭৯ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৭২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, খুলনা বিভাগে ১৪৩ জন, রাজশাহী বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ১২৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮২ হাজার ৬১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৬ হাজার ৭৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, মারা যান ১ হাজার ৭০৫ জন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews