নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক/বালিকা) ২০২৪ জেলা পর্যায়ে শুরু হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত বগুড়া করোনেশন ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ মাঠে সোমবার সকালে এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জেহান আল মুসা। এর আগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজোয়ান হোসেনের সভাপতি আরও বক্তব্য রাখেন, পিটিআইয়ের সুপার মুজাহিদুল ইসলাম,জেলা শিক্ষা কর্মকতা রমজান আলী প্রমুখ। উদ্বোধনী ম্যাচে শাজাহানপুর ও আদমদিঘী উপজেলা বালিকা দল অংশ গ্রহন করে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply