1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালুতে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ শুরু - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার কাহালুতে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ শুরু

  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৫৪ বার
কাহালু( বগুড়া) প্রতিনিধিঃ

৩ হাজার ২০৬ মেঃ টন চাল ও ১ হাজার ১৩২ মেঃ টন ধান ক্রয়ের লক্ষ্য মাত্রা নিয়ে বগুড়ার কাহালুতে অভ্যন্তরীণ বোরো ধান ও  চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৩ মে সোমবার দুপুরে কাহালু খাদ্য গুদাম চত্বরে এ ধান চাল সংগ্রহের  উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু – নন্দীগ্রাম এলাকার জাতীয় সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। এ সময় কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মেরিনা আফরোজ, কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সাইফুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আবুল মুনসুর খাঁন,মোফাজ্জল অটো রাইস মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন, ছন্দা চাল কল মালিক  আলহাজ্ব মোঃ রুহুল আমিন, নাগর চাল কলের স্বত্বাধিকারীমোঃ শফিকুল ইসলাম খাঁন উপস্থিত ছিলেন। উদ্বোধনী সময় নাগর চাল কলের স্বত্বাধিকারি মোঃ শফিকুল ইসলাম খান এর নিকট থেকে ১০৪২ মেঃ টন চাল সরকার নির্ধারিত  মূল্যে সংগ্রহ করা হয়।  চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের  কাছ থেকে ৩২ টাকা কেজি দরে ধান ও চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ৪৫ কেজি দরে চাল সংগ্রহ করবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এ ধান চাল সংগ্রহ অভিযান চলবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews