1. admin@bogurapost.com : admin :
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত ৪ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত ৪

  • আপডেট সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮০ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া নওগাঁ সড়কের দুপচাঁচিয়া চৌমুহনী এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত ৪, আহত ৩।  শুক্রবার রাত ৯ টার দিকে এ দুঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম  সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ৩ মারা গেছে। আহতদের মধ্যে হাসপাতালে যাওয়ার পথে আরেকজন মারা গেছে।  নিহতদের নাম পরিচয় শনাক্তকরনের চেস্টা চলছে। ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

দুপচাঁচিয়া থানার ওসি  জানান,  প্রাথমিকভাবে জানা গেছে, নিহতেরা একটি টাইলস কারখানায় কাজ করে অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। মূল সড়কে উঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায়। এসময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি দ্রুতগামী ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। বাকি ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews