1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় হঠাৎ বৃষ্টিতে প্রকৃতিতে সতেজ নিঃশ্বাস, বজ্রপাতে প্রাণ গেল এক শ্রমিকের - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় হঠাৎ বৃষ্টিতে প্রকৃতিতে সতেজ নিঃশ্বাস, বজ্রপাতে প্রাণ গেল এক শ্রমিকের

  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৩ বার
কাহালু( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালুতে বজ্রপাতে মোহাম্মদ আকন্দ (৫৫) নামের এক শ্রমিক প্রাণ  হারিয়েছে। রোববার সকালে উপজেলার পাইকড় ইউনিয়নের যোগিরভবন এলাকায় বীজতলায় বোরো ধানের  চারা উত্তোলনের সময় হঠাৎ বজ্রপাতে ঘটলে সে অচেতন হয়ে পড়ে। অচেতন অবস্থায় তাকে হাসপাতলে নেয়ার পথে  মারা যায়।
মোহাম্মদ আকন্দ গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার  সিকনী গ্রামের মৃত বুলু আকন্দের ছেলে।  সে গাইবান্ধা থেকে শ্রমিকের কাজ করতে এ এলাকায় এসেছিলেন। কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে  ঋতু বৈচিত্রের শীতকাল পেরিয়ে বসন্তের শুরুতেই এক পশলা বৃষ্টিতে প্রকৃতিতে ফেলেছে স্বস্তির নিঃশ্বাস। রোববার সকালে বগুড়ার কাহালুতে হঠাৎ বজ্রপাত ও মেঘের গর্জনে হালকা বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতে প্রকৃতিতে গাছপালা সতেজ হয়ে ফিরে পেয়েছে নতুন প্রাণ।
ইতিমধ্যে আম সজনে সহ বিভিন্ন  গাছে গাছে মুকুলে ছেয়ে গেছে। পুরাতন পাতা ঝরে বের হয়েছে নতুন পাতা। প্রকৃতি সেজেছে নবরূপে। শীতকালে আবহাওয়া শুষ্ক থাকায় বৃষ্টিপাত না হওয়ায় শুষ্ক প্রকৃতিতে হঠাৎ বৃষ্টিতে ফিরিছে  প্রাণ।
রবি শস্য ভরা মৌসুমে ফসল ঘরে তুলতে শুরু করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় অনেক কৃষক আলু ও সরিষা উত্তোলন করে জমিতে রোদে শুকাতে ফেলে রেখেছেন।

রোববার হঠাৎ বৃষ্টিতে রবি শস্য মৌসুমের আলু সরিষা নিয়ে কিছুটা বিবাকে কৃষক। তবে  ভরা মৌসুমে বৃষ্টি হলেও আলু ও সরিষার তেমন ক্ষতি হবে না বলে জানান, উপজেলার নারহট্র  ইউনিয়নের কল্যাণপুর গ্রামের কৃষক মোঃ ঈদ্রিস আলী। এ বৃষ্টিতে আলুর ফলন বৃদ্ধিতে সহায়তা করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews