1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ৫ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীতে দর্শকদের ভীড় - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ৫ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীতে দর্শকদের ভীড়

  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪৪ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ঐতিহ্যবাহি বগুড়া আর্ট কলেজ আয়োজিত ৫ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী সোমবার বিকেল শুভ উদ্বোধন করা হয়েছে। শহরের টিটু মিলনায়তনে দেশ, বিদেশ, শিক্ষক, শিক্ষার্থী ও গুণী খ্যাতিনামা শিল্পীদের দুই শতাধিক চিত্রকর্ম এ প্রদশনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী উদ্বোধনের পর থেকেই আবাল বৃদ্ধ সকল বয়সের মানুষ দেখতে ভীড় জমাচ্ছেন। বগুড়ায় এই প্রথমবারের মতো জমকালো আয়োজনে বৃহত্তর শিল্পকর্ম প্রদর্শনী দেখে এখানকার দর্শনীরা খুশি। এমন প্রদর্শনী বেশি বেশি আয়োজন করার দাবি জানিয়েছেন এখানকার দর্শকরা। অন্যদিকে এমন প্রদর্শনীর স্থায়ী ক্যাম্পাস স্থাপনে প্রশাসনের নিকট দাবি করেছেন বগুড়ার শিল্পী ও সাংস্কৃতিক সংগঠকরা।

শিল্পকর্ম প্রদর্শনী প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।

শিল্প সংস্কৃতির বিকাশে আমাদের এই প্রয়াসকে সাফল্যমন্ডিত করার লক্ষ্য সোমবার বিকেলে এ ৫ দিনব্যাপী প্রদর্শনীর শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) পিএম ইমরুল কায়েস প্রধান অতিথি ছিলেন। য়বগুড়া আর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ উম্মে হাবিবার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,বগুড়া পৌরসভার সাবেক মেয়র একেএম মাহবুবুর রহমান, বগুড়া আর্ট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হেলেনা খানম ইরানী। এসময় শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। সন্ধ্যায় প্রদর্শনী প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি বিকালে পুরস্কার বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করা হবে।

প্রদর্শনীতে আগত বগুড়া ক’জন শিল্পী গোষ্ঠীর সভাপতি লায়ন আব্দুল মবিন জানান, বগুড়ায় এমন শিল্পকর্ম প্রদশনী আগে কখনো হয়নি। নামি দামি ও খ্যাতিমান শিল্পীদের চিত্রকর্মের সমাহার ঘটেছে এখানে।চমৎকার আয়োজন করেছে বগুড়া আর্ট কলেজ। এমন প্রদর্শনী আগামীদিনেও যেন হয় সেই কামনা করছি। তাছাড় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি বগুড়ায় চিত্রকর্ম প্রদর্শনীর স্থায়ী গ্যালারী প্রতিষ্ঠার জন্য।

বগুড়া আর্ট কলেজের প্রভাষক নিশাত মোনোয়ারা জানান, ৫ দিনব্যাপী এ প্রদর্শনীতে শিক্ষার্থীরা অনেক শিক্ষনীয় চিত্র দেখতে পাবে। যা শিক্ষার্থীদের আগামী জীবনে কাজে আসবে। এ প্রদর্শনীতে হারিয়ে যাওয়া কিছু  জিনিসপত্রের চিত্র দেখতে পাবে। এছাড়াও অনেক চিত্র আছে যেগুলো শিক্ষা জীবনে কাজে আসবে।

বগুড়া আর্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শহিদুল ইসলাম দুলাল জানান, আমার চিত্রও এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। দেশ বিদেশে খ্যাতিনামা দুই শতাধিক শিল্পীদের চিত্রকর্ম এ প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে।

জিলা স্কুলের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম জানান,  এমন চিত্রকর্ম প্রদর্শনী বগুড়ায় প্রথম হচ্ছে। এখানে আমার দুটি চিত্র প্রদর্শিত হচ্ছে। চিত্র দুটি সকল বয়সের মানুষের মনে দাগ কাটবে। দুটি চিত্রের মধ্যে গ্রাম বাংলার নদীর দৃশ্য এবং পাল তোলা নৌকা চলা দৃশ্য। যা এখনকার শিক্ষার্থীরা বাস্তবে আর দেখতে পায় না। দেশ থেকে নদীর ঐতিহ্য হারিয়ে যেতে বসে, যা ওই চিত্র দেখলে মনে হবে। এরকম সকল চিত্রকর্মের বিশেষ বিশেষ গুরুত্ব বহন করছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews