1. admin@bogurapost.com : admin :
এক লেবুর দাম ২৫০০ টাকা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

এক লেবুর দাম ২৫০০ টাকা

  • আপডেট সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩৫২ বার
বগুড়াপোস্ট ডেস্ক

রমজান উপলক্ষে ইফতারের অন্যতম অনুষঙ্গ টমেটো, গাজর, বেগুন, শসার দাম এক দিনের ব্যবধানে বেড়ে গেছে দ্বিগুণ। সবচেয়ে বেশি বেড়েছে লেবুর দাম। এক হালি লেবু ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হতেও দেখা গেছে। তবে সিলেটের বন্দরবাজারে একটি জারা লেবুর দাম চাওয়া হচ্ছে ২৫০০ টাকা।

রোববার (২ মার্চ) বিকেলে সিলেটের বন্দরবাজার, আম্বরখানা, মদিনা মার্কেট, সুবিদবাজার, রিকাবীবাজার, শিবগঞ্জ, মেজরটিলা, টিলাগড় পয়েন্ট ঘুরে দেখা গেছে- সব ধরনের সবজি ও নিত্যপণ্যের দাম চড়া। সরবরাহ পর্যাপ্ত থাকলেও অধিক দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। এ নিয়ে বিক্রেতাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন ক্রেতারা।

নগরীর অন্যতম লালবাজার এলাকায় বিভিন্ন ধরনের লেবুর পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতা বরকত। তার কাছে ১০০ টাকা থেকে ১০ হাজার টাকা হালির লেবু রয়েছে। তবে একটি জারা লেবুর দাম ২৫০০ টাকা বলে জানান তিনি।

বাজার ভেদে দামের তারতম্যও আছে। লালবাজার যে লেবুর দাম ২০০ টাকা হালি ব্রম্মময়ী বাজারের সামনে থেকে সিটি পয়েন্ট পর্যন্ত ভাসমান ব্যবসায়ীদের কাছে সেই লেবু ১০০ টাকা। এ ছাড়া আম্বরখানা এলাকায় যে লেবু ১০০ টাকা রিকাবীবাজারে ১৫০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।

ইফতারের অনুষঙ্গ গাজর, বেগুন ও শসার দামও বেড়েছে কেজিতে ১০-১৫ টাকা। বন্দরবাজার এলাকায় বেগুন ৫০-৬০ টাকা, শসা ৪০-৪৫ টাকা, গাজর ৫০-৬০ টাকা ও কাঁচামরিচ ৬০-৭০ টাকা, শিম ৩০-৪০ টাকা, লাউ মাঝারি ৫০-৬০ টাকা, কুমড়া ৪০-৫০ দরে বিক্রি হতে দেখা যায়। মদিনা মার্কেট এলাকায় প্রতিকেজি বেগুন ৭০-৮০ টাকা, শসা ৫০-৬০ টাকা, গাজর ৫০-৬০ টাকা ও কাঁচামরিচ ৭০-৮০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়।

বন্দরবাজারের বিক্রেতারা সালেহ আহমদ জানান, রমজান সামনে রেখে দাম একটু বেশি নিচ্ছেন আড়তদাররা। বাধ্য হয়ে একটু বেশি নিতে হয়। তবে, বন্দরবাজার এলাকায় সবচেয়ে কম নেওয়া হচ্ছে সবজির দাম।

আম্বরখানার ব্যবসায়ী শাহাদৎ হোসেন বলেন, অন্যান্য বছরের চেয়ে সবজির দাম কমই নেওয়া হচ্ছে। তবে, সরবরাহ কম থাকায় হঠাৎ লেবুর দাম বেড়ে গেছে।

রিকাবীবাজারে বাজার করতে আসা তাহের মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, বেশিরভাগ ব্যবসায়ীই অসৎ। একদিন আগেও যে লেবুর দাম ছিল ৩০ টাকা হালি তা হয়ে গেছে ১০০ টাকা থেকে ১৫০ টাকা। তারা ইচ্ছেমতো মানুষের পকেট কাটছে। প্রশাসনকে অন্তত এই মাস সর্বোচ্চ মনিটরিংয়ে রাখা উচিত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (সিলেট মেট্রো) দেবানন্দ সিনহা বলেন, আমাদের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। লেবুর দামটা একটু বেশি নিচ্ছে বলে মনে হয়েছে। যেখানেই বেশি দামে পণ্য বিক্রি হবে সেখানেই অভিযান পারিচালনা করা হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews